ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে নিয়ে দেশ ছেড়েছেন সাকিব আল হাসান

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৯৭ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিবেদকঃ
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ক্রিকেট থেকে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে গমন করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তার সাথে ঢাকা ছেড়েছেন মা শিরীন আক্তারও।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে সাকিবের। তবে ওয়ানডে সিরিজে আলো ছড়ালেও ঊরুর চোটে ছিটকে গেছেন টেস্ট থেকে। ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে এই দুই সিরিজ শেষে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। এর জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দেশ ছাড়বেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা।

এই দলের সঙ্গে নিউজিল্যান্ড যাওয়ার কথা ছিল সাকিবের। তবে সিরিজ চলাকালীন তৃতীয় সন্তানের পিতা হবেন তিনি। এজন্য বোর্ডের কাছে ছুটি চেয়ে আবেদন করেছিলেন। সাকিবের আবেদন মঞ্জুর করে ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য নিউজিল্যান্ড যাওয়া লাগছে না তার।
দেশ ছাড়ার আগে সাকিব বলেন, ‘অবশ্যই মিস করব। খেলতে পারলে ভালো লাগত। এখন আসলে কিছু করার নেই। দেখা যাক কী হয়। দলের জন্য শুভকামনা।’ যদিও সাকিব কবে নাগাদ দেশে ফিরবেন এ নিয়ে মুখ খুলেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মাকে নিয়ে দেশ ছেড়েছেন সাকিব আল হাসান

আপডেট সময় ১২:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১