ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

গভীর রাতে আগুনে পুড়ল সাউথ লাইন পরিবহনের ১২ বাস

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে দুই হাজার কোটি টাকা অর্থপাচার মামলায় গ্রেপ্তার বরকত ও রুবেলের মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের ১২টি বাস পুড়ে গেছে। শুক্রবার (১১ মার্চ) গভীর রাতে শহরের গোয়ালচামটে নতুন বাস টার্মিনালের পাশে গ্যারেজে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ দাউদাউ করে বাসগুলো জ্বলতে দেখে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ১২টি বাসের ক্ষতি হয়েছে।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. জলিল বলেন, গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ২২টি বাস রাখা ছিল। এর মধ্যে ১২টি বাসে একসঙ্গে আগুন লাগে। রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, ফরিদপুরের সাউথ লাইন নামে পুড়ে যাওয়া ওই বাসগুলো অর্থপাচার মামলায় গ্রেপ্তার শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন।

২০২০ সালের ৭ জুন পুলিশের অভিযানে বরকত-রুবেল গ্রেপ্তার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক এসব বাস জব্দ করে। এরপর থেকে সেগুলো শহরের নতুন বাস টার্মিনালের সাউথ লাইন গ্যারেজেই রাখা ছিল। তদন্ত করে আগুন লাগার ব্যাপারটি বের করার চেষ্টা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

গভীর রাতে আগুনে পুড়ল সাউথ লাইন পরিবহনের ১২ বাস

আপডেট সময় ১১:২৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২