বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

শিক্ষাজীবন দীর্ঘায়িত হওয়ায় হতাশায় শিক্ষার্থীরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২, ৩.১৭ পিএম
  • ৩৩৭ বার পড়া হয়েছে

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা আহ্বায়ক অজিত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল হাসানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম কর, আনন্দমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সদস্য সজীব আহমেদ এবং রাকিবুল হাসান রোমান।

তারা আরও বলেন, শিক্ষা ব্যবস্থার এমন ভয়াবহ পরিস্থিতিতে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় আগামীতে আরও ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার কোনো বিকল্প নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com