ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণের কিস্তির টাকা শোধ করতে না পেরে নিজের শরীরের অতি মূল্যবান অঙ্গ কিডনি বিক্রি! চীনের কাছ থেকে ‘শোল্ডার ফায়ার্ড’ প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে ইরান গ্যাসের সংকটে একে একে বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩ ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন গ্রেফতার এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, আটক ৩ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর জুলাই আন্দোলনে ৭.৬২ মিলিমিটার গুলি ব্যবহারের উৎস জানালেন তথ্য উপদেষ্টা

নারায়ণগঞ্জে আগুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • ৩০৫ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাত কিলোমটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনে এ পথে যাতায়াত করা যাত্রীরা।

শুক্রবার সন্ধ্যায় পর থেকে এ যানজটের সৃষ্টি হয়। মূলত মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের মদনপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সড়কটি বন্ধ হয়ে যায়। আর এতেই যানজটের সৃষ্টি হয়।

যানজটে আটকে পড়া ঢাকামুখী আরেক যাত্রী সুমন আজগর জানান, তিনি সন্ধ্যা ৬টা থেকে বসে রয়েছেন। সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন। যানজট কখন মুক্ত হয় কে জানে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান ঢাকা পোস্টকে বলেন, আগুনের কারণে এক পাশে সড়ক বন্ধ আছে। এ কারণে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। তবে ঠিক কত কিলোমিটার যানজট সেটা এখনও বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মহাসড়ক স্বাভাবিক করা যাচ্ছে না। আমি নিজেও ঘটনাস্থলে আছি।

নারায়ণগঞ্জের মদনপুরে ওই কারখানায় বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। চার ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ঋণের কিস্তির টাকা শোধ করতে না পেরে নিজের শরীরের অতি মূল্যবান অঙ্গ কিডনি বিক্রি!

নারায়ণগঞ্জে আগুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

আপডেট সময় ০৮:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২