ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

চোরাই ১১টি মোটরসাইকেলসহ আটক ৯

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • ৫১৭ বার পড়া হয়েছে

চোরাই ১১টি মোটরসাইকেলসহ আটক ৯

সিএনএম প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রতিক সময়ে চুরি হওয়া ১১টি মোটরসাইকেলসহ চোর চক্রের নয় সদস্যকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
শনিবার (৫ জুন) রাত থেকে রোববার (৬ জুন) পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মো. নাছির (২৩), সুমন মিয়া (২৭), ওমর সানি ওরফে শিমুল (২৫), নাঈম (২০), আলমগীর চৌধুরী (৩০), মিজান মিয়া (২৮), মো. কাউছার মিয়া (৫০), হুসেন মিয়া (৪০), নুরুল আমিন (২৯)। তাদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়।

পুলিশ জানায়, সম্প্রতি এক ব্যক্তি তার মোটরসাইকেল চুরি হওয়ায় অভিযোগ দেন থানায়। অভিযোগের পর থেকেই চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযানে নামে পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার থেকে রোববার পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১টি মোটরসাইকেলসহ চোর চক্রের মূল হোতাসহ ৯ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় নগদ টাকাসহ চারটি ওয়াটার পাম্প।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, উদ্ধার মোটরসাইকেলগুলোর মধ্যে তিনটির প্রকৃত মালিককে পাওয়া গেছে। এ বিষয়ে আটক চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

চোরাই ১১টি মোটরসাইকেলসহ আটক ৯

আপডেট সময় ০২:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১