ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

সন্তানের সামনে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ৪৩৩ বার পড়া হয়েছে

সন্তানের সামনে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

সিএনএম প্রতিনিধিঃ

রাজধানীর পল্লবী এলাকায় সন্তানের সামনে শাহীন উদ্দিনকে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামি বাবু ওরফে কালা বাবু ওরফে কালু ওরফে শেখ রাসেল হোসেনকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৭ মে) র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, ‘পল্লবীতে প্রকাশ্যে শাহীন উদ্দিনকে হত্যার ঘটনায় মামলা দায়েরের পর পুলিশি তদন্তের পাশাপাশি ঘটনাটির মূল রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৪। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত মামলার ১৮ নম্বর এজাহার নামীয় আসামি বাবু ওরফে কালা বাবু ওরফে কালুকে গ্রেফতার করা হয়।’

সহকারী পুলিশ সুপার বলেন, ‘গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা ছাড়াও চাঁদাবাজি, মারামারি ও মাদক মামলা রয়েছে।’
গ্রেফতার আসামিকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, গত ১৬ মে পল্লবীর ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর রোডে সাত বছরের সন্তানের সামনে শাহীন উদ্দিনকে চাপাতি দিয়ে কুপিয়ে দুর্বৃত্তরা হত্যা করে। এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালসহ ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। ঘটনার পরদিন পুলিশ একজনকে গ্রেফতার করে। এরপর গত ২০ মে এ ঘটনায় সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেফতার করে র‌্যাব। চার দিনের রিমান্ড শেষে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

সন্তানের সামনে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় ০৮:০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১