ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীকে ফাঁসাতে নিজ গর্ভের ৫ মাসের ভ্রুণ হত্যা করে অন্যের ফ্রিজে

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • ৪৪৩ বার পড়া হয়েছে

স্বামীকে ফাঁসাতে নিজ গর্ভের ৫ মাসের ভ্রুণ হত্যা করে অন্যের ফ্রিজে

সিএনএম প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় স্বামীকে ফাঁসাতে নিজ গর্ভের ৫ মাসের ভ্রুণ হত্যা করে অন্যের ফ্রিজে রেখেছেন সুমাইয়া নামে এক গৃহবধূ।
গতকাল বৃহস্পতিবার (২০ মে) খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর পূর্বে বেলুহার গ্রামের সিরাজ ভূঁইয়ার কন্যা সুমাইয়া আক্তারের সঙ্গে গৌরনদী উপজেলার বিল্বগ্রাম এলাকার সাত্তার ঘরামীর ছেলে জামাল ঘরামীরের বিয়ে হয়। সম্প্রতি তাদের দাম্পত্য কলহের কারণে অন্তঃস্বত্তা সুমাইয়া তার বাবার বাড়ি চলে আসেন।
সুমাইয়া জানান, বাবার বাড়িতে আশ্রয় নিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে ওষুধ সেবনের মাধ্যমে নিজ গর্ভের সন্তানের ভ্রুণ নষ্ট করার পর মৃত অবস্থায় সে ওই ভ্রুণ প্রসব করে। পরবর্তীতে ভ্রুণটি একটি প্লাস্টিকের কৌটার মধ্যে রেখে পাশের বাড়ির আব্দুর রশিদ ভূঁইয়ার ফ্রিজে রাখেন তিনি।

আব্দুর রশিদ ভূঁইয়ার মেয়ে নিলু জানায়, বুধবার সন্ধ্যায় ফ্রিজ পরিস্কার করতে গিয়ে প্লাস্টিকের কৌটা খুলে ভিতরে ভ্রুণ দেখতে পায়। ওই কৌটাটি আমাদের ফ্রিজে রেখেছিল সুমাইয়া আক্তার।
অভিযুক্ত সুমাইয়া আক্তার বলেন, বর্তমানে আমার স্বামী আমাকে ভরণ-পোষণ না দেওয়ার কারণে আমি আমার গর্ভের সন্তান নষ্ট করতে বাধ্য হয়েছি। এরপর ওই ভ্রুণটিকে আমি আদালতে হাজির করার উদ্দেশ্যে পাশের বাড়ির আব্দুর রশিদ ভূঁইয়ার ফ্রিজে রেখেছিলাম।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন। পুরো ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, স্বামীকে ফাঁসাতে নিজ গর্ভের ৫ মাসের ভ্রুণ হত্যা করে অন্যের ফ্রিজে রেখেছেন সুমাইয়া নামে এক গৃহবধূ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

স্বামীকে ফাঁসাতে নিজ গর্ভের ৫ মাসের ভ্রুণ হত্যা করে অন্যের ফ্রিজে

আপডেট সময় ১২:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১