ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

নবমবারের মতো মাদকদ্রব্য নিয়ে গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
  • ৪২৬ বার পড়া হয়েছে

নবমবারের মতো মাদকদ্রব্য নিয়ে গ্রেফতার

সিএনএম প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রোববার (১৬ মে) ভোররাতে কোতোয়ালি ও পাঁচলাইশ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. শহিদুল ইসলাম (৪২), বাবলু মজুমদার (৪৬) ও আব্দুল কাদের (৪৫)।
পুলিশ জানায়, কোতোয়ালি থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযান চলাকালে থানার আন্দরকিল্লা এলাকার একটি বাসা থেকে দুই মাদক ব্যবসায়ী শহীদ ও বাবলুকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তিতে পাঁচলাইশ থানা এলাকা থেকে আরেক মাদক ব্যবসায়ী আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়। তাদের তিনজনের কাছ থেকে ১৮০ বোতল ফেনসিডিল ও তিন কেজি গাঁজা জব্দ করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ নিয়ে তারা নবমবারের মতো মাদকদ্রব্য নিয়ে গ্রেফতার হলো।’
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আজ (রোববার) আদালতে প্রেরণ করা হয় বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

নবমবারের মতো মাদকদ্রব্য নিয়ে গ্রেফতার

আপডেট সময় ০৫:০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১