ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৭৭ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ৩৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি চৌকস দল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ওসমান গনি (৫০) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রজব বেপারীর ছেলে।

বিজিবি জানায়, তল্লাশির সময় ওসমান গনির শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭৭ লাখ ৪২ হাজার টাকা। জব্দ করা স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মোট সিজারমূল্য ৭৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে স্বর্ণের বার দুটি বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার রোধে বিজিবির নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট সময় ০৮:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬