ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফলের ক্যারেটের ভেতর ১৬ কেজি স্বর্ণের বার আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও ঢাকা কাস্টমস হাউজ।

রোববার (১৯ জুলাই) যৌথ অভিযানে এ স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের সিএক্স ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালে এই স্বর্ণ চোরাচালানের চেষ্টা করা হয়েছিল। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে অভিযান চালিয়ে ফলের ক্যারেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ অন্তত ১৬ কেজি।

সংশ্লিষ্ট নথি অনুযায়ী, চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ফুড লিঙ্ক (Food Link) এবং এর এয়ারওয়ে বিল (Air Waybill) নম্বর ১৬০১২৭৪০০৯২।

এই বিষয়ে নিশ্চিত করেছেন কাস্টমসের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্র সম্পর্কে তদন্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ফলের ক্যারেটের ভেতর ১৬ কেজি স্বর্ণের বার আটক

আপডেট সময় ০৯:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬