ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক-পিকআপ-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন মুরগিবাহী পিকআপের চালক মো. কাউসার মিয়া (৩২)। তিনি নরসিংদী জেলার বেলাবো থানার ভাটেরচর এলাকার মৃত মুতি মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ঢাকামুখী একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে শাহ সিমেন্টের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের নিচু স্থানে পড়ে যায়।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে নেয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ট্রাক-পিকআপ-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩

আপডেট সময় ০১:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬