বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮.০০ পিএম
  • ৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভারভ্যানও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতারকৃতরা হলেন বরগুনা সদর উপজেলার আঙ্গারপাড়া এলাকার মো. জালাল খলিফার ছেলে মো. রুহুল আমিন (৩৪) এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুলগাঁও চরপাড়া এলাকার মো. মাহফুজুল রহমানের ছেলে মো. মাজেদুর রহমান (৪১)।

র‌্যাব সূত্র জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নবীগঞ্জের আউশকান্দি বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, মাধবপুর থেকে একটি কাভারভ্যানে করে মাদকদ্রব্য সিলেটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজার উত্তর পাশে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। পরে সন্দেহভাজন কাভারভ্যানটিকে থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে কাভারভ্যান তল্লাশি করে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভারভ্যানটি জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত আলামতসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com