ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:২০:২২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের চরকিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ওই এলাকার মো. রনি ও মো. আজহারুল।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানা পুলিশের একটি চৌকস দল আয়শা আবেদ ফাউন্ডেশনের সামনের পাকা সড়কে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে এই দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২০:২২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬