বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

লালবাগে বিএনপি নেতা মিন্টু উপরে কিশোর গ্যাং সন্ত্রাসী হামলা

  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২৬, ৯.৪৬ পিএম
  • ৪২ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর লালবাগে বিএনপি অঙ্গসংগঠন শ্রমিক দলের লালবাগ থানা সদস্য সচিব নুরুদ্দিন মিন্টুকে (৪৫) কিশোর গ্যাং সন্ত্রাসী বাহিনী দেশীয় ধারালো অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ভাবে কোপের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।  আহত মিন্টু উপরে হামলা অবস্থায় চিৎকার করলে তার ছেলে ওমর বাবাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে তাকেও ধারালো অস্ত্রধারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত যক্ষম করে।

বর্তমানে ঢাকা মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে মিন্টু ও তার ছেলে ওমর দুজনে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে পপুলারে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটে গতকাল রাতে ২ টা দিগে রাজধানী ভাট মসজিদ এলাকায় নিজ বাড়ির প্রাঙ্গনে মেন রাস্তায় ঘটনাটি ঘটে। পরিবারের সদস্য মিন্টুর সহধর্মিণী রিতা বেগম বলেন, কিশোর গ্যাং সন্ত্রাসী বাহিনী সদস্য তার বাসায় এসে তার স্বামীকে যেকোন কথা বলে বাসা থেকে ডাক দেয় তিনি বাসা থেকে নেমে গেলে তারা ওতপেতে থাকা কয়েকজন সন্ত্রাসীরা এলোপাথালি ভাবে ধারালো অস্ত্র দিয়ে তার স্বামী মিন্টুর শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে ও তার বাবাকে বাঁচানোর জন্য ছেলে এগিয়ে আসলে তাকেও আঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে আশপাশের লোকজনের সহযোগিতায় বাবা ছেলে দুইজনকে নিয়ে দ্রুত ঢাকা মেডিকেলে যাই।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন বিএনপি নেতা মিন্টু উপর হামলার ঘটনা হয়েছে এটা আমার নলেজে আছে এবং আমি তৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ গিয়েছে তবে যারা হামলা করেছে তাদেরকে আশপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে সনাক্ত করে করে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আহত মিন্টুর পরিবারের সদস্য পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি তবে তারা অভিযোগ করবেন বলে বলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com