ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

যাত্রাবাড়ীতে অস্ত্র-গুলিসহ ৫ ডাকাত গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি, গানপাউডার, হাতবোমা ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।

গ্রেপ্তাররা হলেন— মো. লিটন জব্বার (৫২), ইসমাইল হোসেন মামুন (৫৫), মো. বাবুল বাবু (৪৫), আইয়ুব ভূইয়া (৩০) ও মো. রোমান (৩৫)।

সোমবার (১১ মে) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ থেকে শহীদ ফারুক সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার (১২ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ডিএমপি।

ডিবি ওয়ারী বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে, মডার্ন বিকল্প উডেন ফার্নিচার দোকানের সামনে আন্তঃজেলা ডাকাত দলের কয়েকজন সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, প্রায় ২ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক, একটি চাপাতি এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে যশোর সীমান্ত এলাকা থেকে অস্ত্র, গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করতেন। পরে এসব দিয়ে হাতবোমা তৈরি করে ঢাকায় এনে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে বিক্রি করতেন। একই সঙ্গে অস্ত্র ও বোমার ভয় দেখিয়ে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলেও তারা স্বীকার করেছেন।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারের সময় তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় তাদের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

যাত্রাবাড়ীতে অস্ত্র-গুলিসহ ৫ ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬