ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

বিদেশে পাঠানোর প্রলোভনে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ২

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে লোক পাঠানোর নামে প্রতারণা করে সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। তারা হলেন- নুসরাত জাহান (২৮) ও মো. সোহান (২৪)। সোমবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১২ মে) র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা পল্লবী থানাধীন এলাকায় ‌‘বিএফসি গ্লোবাল কনসালটেন্সি’ নামক অফিস খুলে ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে আর্কষণীয় বেতনে অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে কাজের সুযোগের প্রচারণা চালায়। সে সুবাদে ভুক্তভোগীরা গত ৬ মাস আগে অভিযুক্ত ব্যক্তিদের অফিসে গিয়ে তাদের সঙ্গে অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া ব্যাপারে কথাবার্তা বলে।

এসময় তাদের জানানো হয়, অস্ট্রেলিয়া যেতে জনপ্রতি ৯ লাখ, কুয়েত যেতে ৬ লাখ এবং ইতালি যেতে ২০ লাখ টাকা এবং সার্ভিয়াতে যেতে জনপ্রতি ৮ লাখ টাকা দিতে হবে।

এমতাবস্থায় অভিযুক্তদের সঙ্গে চুক্তির পর ভুক্তভোগীরা কয়েকটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট সাড়ে ৩ কোটি টাকা দেয় এবং তিন মাসের মধ্যে বিদেশে পাঠানোর চুক্তি করে।

টাকা দেওয়ার ১ মাস পর ভুক্তভোগীদের ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা দেয় গ্রেফতাররা। এছাড়া ফ্লাইটের তারিখ নির্ধারণ করে ভুক্তভোগীদের কাছে বুকিং করা এয়ার টিকিট প্রদান করে এবং ফ্লাইটের তারিখ আসার একদিন আগে বিভিন্ন অযুহাত দেখিয়ে টিকিট বাতিল হয়েছে বলে প্রতারণা করে।

অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি আরও জানান, ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। এ সংক্রান্তে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই র‌্যাব-৪ এর একটি দল জড়িত আসামিদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে অভিযুক্ত দুজনের অবস্থান শনাক্তের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

বিদেশে পাঠানোর প্রলোভনে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ২

আপডেট সময় ০১:৪৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬