বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ২ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ২.১৮ পিএম
  • ২৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ
এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
গতকাল বুধবার (২৯ এপ্রিল) রাত অনুমান ২৩.৪০ ঘটিকার সময় ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন হাসান নগর ঝাউলাহাটি এলাকায় অভিযান পরিচালনা করে।
১। মো: সাজেদুল ইসলাম সাইফ (২৪), পিতা- মো: সফিকুল ইসলাম, সাং- জঙ্গল বাড়ী, থানা- কামরাঙ্গীরচর, ঢাকা ২। তাউসিফ রহমান রিসাদ (২৩), পিতা- মো: রিপন হোসেন রাজ, সাং- ইসলাম বাগ, থানা- লালবাগ, ঢাকা’দ্বয়কে আটক করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় একটি চক্রের তথ্য পায়, যারা “এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস” সংক্রান্ত ভুয়া প্রচারণা চালিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছিল এবং আর্থিকভাবে লাভবান হওয়ার অপচেষ্টা করছিল।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে র‌্যাব-১০, সদর কোম্পানি, কেরাণীগঞ্জ, ঢাকা গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এসময় তাদের নিকট হতে ০৪ (চার) টি মোবাইল ফোন ও নগদ ৩,৭০০/- (তিন হাজার সাতশত টাকা) উদ্ধার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় প্রায় ০৬ মাস পূর্বে @ নামে টেলিগ্রাম গ্রুপ খোলার মাধ্যমে একটি সংগঠিত চক্র হিসেবে কাজ করছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক’সহ টেলিগ্রামে “এসএসসি-২০২৬” পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের নিকট থেকে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইসসমূহ জব্দ করা হয়েছে এবং সেগুলো বিশ্লেষণে এ ধরনের অপরাধমূলক কর্মকা-ের প্রমাণ পাওয়া গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com