ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মামলায় গ্রেফতার করা যাবে না সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় গ্রেফতার না দেখানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (২৬ এপ্রিল) হাইকোর্ট এ আদেশ দেন। এদিন আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, সেলিনা হায়াৎ আইভী হাইকোর্ট থেকে ১০ মামলায় জামিন পেয়েছেন। আবার নতুন দুই মামলায় তাকে শ্যোন দেখানো হয়েছে। শ্যোন অ্যারেস্ট দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।

সর্বশেষ ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা আরও একটি হত্যা মামলায় কারাবন্দী আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে। এ নিয়ে তাকে মোট ১২টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী আছেন।

গত বছরের ৯ মে ভোরে নিজ বাড়ি থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

নতুন মামলায় গ্রেফতার করা যাবে না সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে

আপডেট সময় ০৭:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬