ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

মিটফোর্ড হাসপাতালসহ চকবাজার ও কেরাণীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:২৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ চকবাজার ও কেরাণীগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও নকল প্রসাধনী জব্দ।
বুধবার ( ২২ এপ্রিল)  এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মোঃ আবু হাসান র‌্যাব র্ফোসেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা এর নেতৃত্বে ও র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ডিএমপি, ঢাকার কোতয়ালী থানাধীন মিটফোর্ড হাসপাতালে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালাল চক্রের ৩০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

তন্মধ্যে ১৬ জন সক্রিয় সদস্যকে মোট ৭৭,৫০০/- (সাতাত্তর হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয় এবং বাকি সদস্যদের মৌখিকভাবে সতর্ক করা হয়।

একই ভ্রাম্যমান আদালত কর্তৃক ঢাকার চকবাজার থানাধীন বড়কাটরা এলাকায় নকল কসমেটিকস ও প্রসাধনী পন্য তৈরির উপকরণ জব্দ করে আরমান হোসেন (৪৮)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারা মোতাবেক ৭০,০০০/- ( সত্তর হাজার ) টাকা জরিমানা করা হয়।

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার, কেরাণীগঞ্জ, এনএসআই, ফায়ার সার্ভিস ও র‌্যাব-১০, সদর কোম্পানী কর্তৃক যৌথভাবে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কোনাখোলা এলাকায় স্যাটেলাইট এলপিজি প্লানে আরেকটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করার কারণে উক্ত এলপিজি প্লানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

মিটফোর্ড হাসপাতালসহ চকবাজার ও কেরাণীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

আপডেট সময় ০৭:২৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬