সিএনএমঃ
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১ কোটি পাঁচ লক্ষ টাকা মুল্যের হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারকরেছে র্যাব।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর রাতে আশুলিয়ার টঙ্গীবাড়ি মারমা মোড় ব্যাপারীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর শরিফুল হক (৪৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের কটাপাড়া গ্রামের আফান আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে ভোর রাতে অভিযান পরিচালনা করে তাকে হাতে নাতে ১ কোটি ৫ লক্ষ টাকা মুল্যের হিরোইনসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য (হেরোইন) ক্রয় করে এনে সাভার এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃতকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।