ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের জগদীশপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে। তার হেফাজতে থাকা নীল রঙের পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. জনি (২৪), তিনি মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগান এলাকার আব্দুল বাছেরের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৩৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৮:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬