ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

লালবাগ থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৯, ১৭ জনের কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কামরাঙ্গিরচর, সূত্রাপুর, কোতয়ালী, লালবাগ ও বংশাল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ।

তাদের আদালতে উপস্থাপন করা হলে বিচার শেষে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ১ জনকে খালাস এবং ১ জনকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

রোববার লালবাগ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচার আদালতে মাদক সেবন, বহন ও চুরির অভিযোগে দায়ের করা ১৩টি মামলার শুনানি শেষে এ রায় প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে পাঁচ জনকে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। চুরি ও চুরির চেষ্টার অভিযোগে ১০ জনকে ১৫ দিন থেকে তিন মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

এছাড়া অবৈধভাবে জ্বালানি মজুদ রাখার দায়ে এক জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে এক জনকে দুই দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

লালবাগ থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৯, ১৭ জনের কারাদণ্ড

আপডেট সময় ০১:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬