ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

আওয়ামী লীগের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে শিশুসহ নারী আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে শিশুসহ পুলিশের হাতে এক নারী আটক হয়েছেন।

স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয় স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাকে আটক করে পুলিশ। এসময় ওই নারীর সাথে শিশুসহ মোট ৩ সন্তান ছিল।

আটক নারীর নাম মোসা. তাহমিনা আক্তার। তিনি কুমিল্লার বাসিন্দা এবং বর্তমানে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করেন বলে জানিয়েছেন।

পুলিশ হেফাজতে থাকাকালীন ওই নারী জানান, ইতোপূর্বে সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করতেন তিনি। বর্তমানে কিছু করছেন না। ৫ই আগস্টের পর থেকে একজন তৃণমুল কর্মী হিসেবে আওয়ামীলীগের রাজনীতি করছেন। আজ সকালে বাসে ৩ সন্তান নিয়ে একাই বাংলাদেশ আওয়ামীলীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাকে আটক করে। এছাড়াও স্ব ইচ্ছায় তিনি সন্তানদের নিয়ে এসেছিলেন বলেও উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান।

ওই নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ওই নারী আওয়ামীলীগ ও শেখ হাসিনার পক্ষে থেকে এসেছিলেন, এসময় তার কাছে একটি লিফলেটও ছিল আওয়ামীলীগের নামে। এছাড়াও স্লোগান দিচ্ছিলেন। তাকে হেফাজতে নেওয়া হয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শিশুদের আটক করা হয়নি বলে নিশ্চিত করেন তিনি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

আওয়ামী লীগের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে শিশুসহ নারী আটক

আপডেট সময় ০৭:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬