ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিড়াল হত্যার দায়ে ছয় মাসের কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঢাকার মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যার ঘটনায় করা মামলায় একজন ব্যক্তির ছয় মাসের কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের কারাভোগ করতে হবে।

বুধবার ( ১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের এ রায় ঘোষণা করেন। বাসস এ খবর প্রকাশ করেছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আকবর হোসেন শিবলু।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের পহেলা ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলায় বসবাসকারী মনসুর নামের একজনের পোষা বিড়াল হারিয়ে যায়।

পরে ভবনের সিসিটিভি ফুটেজে বিড়ালটিকে হত্যা করতে দেখা যায় শিবলুকে। তিনি মনসুরের প্রতিবেশী।

এ ঘটনায় ২০২৫ সালের পাঁচ ফেব্রুয়ারি বিড়াল হত্যার অভিযোগ এনে আদালতে মামলার আবেদন করেন পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী।

একই বছরের ১৪ই জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বিড়াল হত্যার দায়ে ছয় মাসের কারাদণ্ড

আপডেট সময় ১০:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬