বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯.৪৭ পিএম
  • ১০৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ
মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি ইকবাল (২৭)কে মুন্সিগঞ্জের শ্রীনগর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকবাল (২৭)’কে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন মধ্য কামারগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সোমবার ( ৯ মার্চ) দুপুরে র‌্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন মধ্য কামারগাঁও এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে।
অভিযানে শ্রীনগর থানার মামলা নং-১৬(২)১৮, জিআর-১৭২/১৮, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ২২(গ) ধারায় ০২ বছর সশ্রম কারাদন্ড এবং ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইকবাল (২৭), পিতা-মৃত নুরু আকন, সাং-বানিয়া বাড়ি, উত্তর বালাশুর, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com