ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

৩ টি অস্ত্র এবং ২৩ রাউন্ড গুলিসহ আটক ৩

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ
থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে মাদক দ্রব্যের পরিদর্শক ছিদ্দিকুর রহমানকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তিন জনকে গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (৪ মার্চ) সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ওয়ারি বিভাগ উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দীন সামি বলেন, তারা মূলত মাদক সেবন করতে সেখানে গিয়েছিল। পরে মাদকদ্রব্যের অফিসাররা তাদের চ্যালেঞ্জ করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা।
গত এক সপ্তাহে নানা অভিযোগে ওয়ারী এলাকার ৩০০ জনকে গ্রেফতার করার কথাও জানান মল্লিক আহসান উদ্দীন সামি।
গত ২ মার্চ ওয়ারীর সায়েদাবাদ এলাকায় মাদকের পরিদর্শক ছিদ্দিকুর রহমানের পায়ে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে সিসি ফুটেজ ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া ১ টি অস্ত্রসহ মোট ৩ টি অস্ত্র এবং ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. ফজলুল হক খান গণমাধ্যমকে বলেন, অভিযানের সময় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী মাদক কারবারি ছিদ্দিকুর রহমানের বাম পায়ে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি আহত হন।

মাসুম নামে এক মাদক কারবারি এই গুলি করেছে বলেও জানান তিনি।
ছিদ্দিকুর রহমানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক।
ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার বাম পায়ে গুলি লেগেছে। তবে গুলিটি অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

৩ টি অস্ত্র এবং ২৩ রাউন্ড গুলিসহ আটক ৩

আপডেট সময় ০৩:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬