শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মুন্সিগঞ্জে মাদক মামলার আসামি গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.১৫ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মাদকের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি শেখ মুন্না (৪২)কে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
গতকাল রবিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে র‌্যাব-১০, সিপিসি-২ মুন্সিগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বালাশুর বউবাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে।
অভিযানে শ্রীনগর থানার মামলা নম্বর- ০৯(০৯)১৭, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক) এ বিজ্ঞ আদালত কর্তৃক ০১ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ মুন্না (৪২), পিতা- মৃত শেখ সুজা উদ্দিন, সাং- উত্তর বালাশুর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com