শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

অবসরে যাচ্ছেন ব্রাজিলের বিশ্ববিখ্যাত ফরোয়ার্ড নেইমা

  • আপডেট সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ১.৪৬ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

ব্রাজিলের বিশ্ববিখ্যাত ফরোয়ার্ড নেইমার জানিয়েছেন, চলতি বছরের শেষে তিনি ফুটবল থেকে অবসর নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। ৩৪ বছর বয়সী এই তারকা সাম্প্রতিক সময়ে চোটের কারণে নিয়মিত মাঠে নামতে পারছেন না। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথাও তিনি প্রকাশ করেছেন। খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
২০১৭ সালে বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) ২০০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফারে যোগ দেন নেইমার। এটি এখনো পর্যন্ত ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি হিসেবে রেকর্ড ধরে রেখেছে।
তবে ফ্রান্সে তার সময়টা খুব একটা স্বস্তির ছিল না। একাধিক বড় চোট তাকে মাঠের বাইরে রাখে এবং ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শনে বাধা সৃষ্টি করে। পরবর্তীতে সৌদি আরবের ক্লাব আল-হিলালেও যোগ দিলেও একই সমস্যার মুখোমুখি হন তিনি।
২০২৫ সালের জানুয়ারিতে আল-হিলাল ছাড়ার পর নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন। পরে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের শেষ পর্যন্ত করেন।
কিন্তু হাঁটুর অস্ত্রোপচারের কারণে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে তিনি মাঠ থেকে ছিটকে যান। ফলে জানুয়ারিতে ব্রাজিলিয়ান মৌসুমের শুরুটাও মিস করেন। গত সপ্তাহে মাঠে ফেরেন এই ফরোয়ার্ড।
ব্রাজিলের অনলাইন চ্যানেল ‘কেইজ’-কে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘এখন থেকে কী হবে জানি না, আগামী বছর নিয়েও নিশ্চিত নই। হয়তো ডিসেম্বর এলে অবসর নিতে ইচ্ছে করতে পারে। আমি এখন বছর বছর করে ভাবছি।’
ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। তার গোল সংখ্যা ৭৯। কিংবদন্তি পেলের চেয়েও দুইটি বেশি। তবে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের হয়ে আর খেলতে পারেননি তিনি।
বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলে জায়গা পাওয়াটা বড় চ্যালেঞ্জ হবে বলেও স্বীকার করেছেন নেইমার। ইতালীয় কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা করে নেয়া সহজ হবে না বলে জানান তিনি।
নেইমার বলেন, ‘এই বছরটা খুব গুরুত্বপূর্ণ, শুধু সান্তোসের জন্য নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও, কারণ এটি বিশ্বকাপের বছর। আর আমার জন্যও এটি বিশেষ গুরুত্বপূর্ণ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com