শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

২১ লাখ টাকার হেরোইনসহ আটক ১

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.০০ পিএম
  • ৮৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ময়মনসিংহে অভিযান চালিয়ে মো. হেলাল উদ্দিন (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ২১ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার দিনগত রাত আড়াইটার দিকে নগরীর সানকিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. হেলাল উদ্দিন একই এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, হেলাল দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করতেন। তার সম্পর্কে তথ্য পেয়ে নগরীর সানকিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে ২১ লাখ টাকার মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, হেলাল মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com