রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মেসি ও তার সন্তানদের জার্সি উপহার দিলেন নেইমার

  • আপডেট সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.১৫ এএম
  • ৩১ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

মেসি ও তার সন্তানদের সান্তোসের জার্সি উপহার ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। মেসি ও তার দুই সন্তান থিয়েগো এবং সিরোর জন্য ১০ নম্বর জার্সি দিয়েছেন তিনি।
মেসির সঙ্গে নেইমারের বন্ধুত্ব খুব পুরনো। এই দুইজন প্রথম দফায় বার্সেলোনায়, এরপর পিএসজিতে খেলেছেন। ফলে তাদের মাঝে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এর আগেও এই দুইজনের বন্ধুত্বের প্রমাণ পাওয়া যায়। যদিও জাতীয় দলে একজন আরেকজনের চিরপ্রতিদ্বন্দ্বী।
মেসিকে নেইমারের জার্সি উপহার দিয়ে সান্তোস লিখেছে, ‘নেইমার জুনিয়র থেকে লিওনেল মেসি, প্রিন্স থেকে জিনিয়াস। এটি পবিত্র স্মারক (জার্সি), যার মূল্য অপরিমেয়, সংখ্যাটিও (১০) রাজার (পেলে) সঙ্গে অমর হয়ে আছে। নেইমার, মেসি এবং পেলের ১০ নম্বর। ফুটবলের ইতিহাসে এটি অসীম উত্তরাধিকার। ভিলা বেলমিরো থেকে স্বাগতম, লিওনেল মেসি।’
২০১৪-১৫ মৌসুমটা ছিল মেসি ও নেইমারের জন্য বার্সেলোনার জার্সিতে স্মরণীয় একটা সময়। সেই মৌসুমে অপ্রতিরোধ্য ছিল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং কোপা দেল রে মিলিয়ে বার্সেলোনা জিতেছিল ট্রেবল। মেসি ও নেইমারের সঙ্গে তখন ভালো বন্ধু হয়ে ওঠেন উরুগুয়ের তারকা লুইজ সুয়ারেজ। যিনি বর্তমানে মেসির সঙ্গে মায়ামিতে খেলছেন।
নেইমার ২০১৭ সালে এবং মেসি ২০২১ সালে পিএসজিতে যোগ দেন। ২০২৩ সালে কাছাকাছি সময়ে দুইজনই ক্লাব ছাড়েন এবং ভিন্ন পথ বেছে নেন। তবে এরপরেও তাদের বন্ধুত্বের প্রমাণ পাওয়া যায় বারবার। যার উদাহরণ এই জার্সি উপহার।

আর পাঁচ মাস পরই মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দারুণ ছন্দে থাকলেও ব্রাজিলের অবস্থা তেমনটা ভালো নয়। যদিও বিশ্বকাপে বদলে যেতে পারে সবকিছু। তবে নেইমারের বড় সমস্যা হলো তার ইনজুরি। ব্রাজিলের কোচ আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিট না হলে কোনো ফুটবলার বিশ্বকাপ দলে জায়গা পাবেন না। তা নেইমারই হোক বা অন্য কেউ। এখন দেখার বিষয় নেইমার নিজেকে শতভাগ ফিট করে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারেন কিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com