ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক যৌথ অভিযানে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার এসএম জাহিদ হোসাইন এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ দল হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। মাদক কারবারিরা প্রথমে চৌধুরী পাড়া ব্রিজ এলাকা দিয়ে উলুচামারীর দিকে যাওয়ার প্রস্তুতি নিলেও পরে ধরা পড়ার ভয়ে রুট পরিবর্তন করে। নৌবাহিনীর দলটি দ্রুত অবস্থান পরিবর্তন করে খালের উত্তর পাশ থেকে ধাওয়া শুরু করলে মাদক চোরাকারবারীরা ইয়াবা ভর্তি বস্তাগুলো রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ওই বস্তাগুলো তল্লাশি করে ৫ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা।

জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে বর্তমানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা আটক

আপডেট সময় ০৯:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬