ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দু’যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার গোয়ালদাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন, যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের সাব্বির হোসেন (২৮) এবং একই আমিনুর রহমান (২৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয় থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারি রোববার রাত সাড়ে ৮টার দিকে চাঁচড়া ইউনিয়নের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ বাজারের আক্কাস টেলিকমের পাশে পাকা রাস্তায় ওঁত পেতে থাকে ডিএনসি টিম। এসময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে পাঁচ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জনাব মদন মোহন সাহা বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পাঁচ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

আপডেট সময় ০২:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬