এক বিকেল
নুরুন্নবী সোহেল
এক বিকেলেই
আমরা গড়ে ফেলেছিলাম এক জীবন
কফির কাপে ভেসে উঠেছিল সংসারের নকশা,
আর জানালার ধারে জমেছিল শীতের গন্ধ।
তুমি বলেছিলে,
“এই অল্প সময়ও চিরকালের হতে পারে
যদি মনে রাখি ঠিকঠাক,
আমি তখনই বুঝেছিলাম,
ভালোবাসা মানে আসবাব নয়,
বরং ছেঁড়া সময়ে একফোঁটা আলো
যা কখনও নিভে যায় না,
শুধু অন্য কারও ঘরে জ্বলে ওঠে।
Reporter Name 

















