ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

২০ ফুট রেললাইনের পাত সরিয়ে দিল দূর্বৃত্তরা

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের পাত সরিয়ে ফেলায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত। তবে, এ ঘটনায় কোন হতাহতের কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোররাত ৫টা বেজে ১০ মিনিটে গফরগাঁও স্টেশনে ঢোকার আগে দুর্বৃত্তরা ২০ ফুট রেললাইনের পাত সরিয়ে ফেলায় এই ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমি এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। তবে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী জানিয়েছে ওই এলাকার ২০ ফুট রেললাইনের পাত সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়ে গেছে। তবে, এ ঘটনায় হতাহতের কোন খবর এখনো পাওয়া যায়নি।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, ২০ ফুট রেললাইন সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তিনি আরো বলেন, কুয়াশার কারণে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রেনের গতি বেশি হলে প্রাণহানির আশঙ্কা ছিল। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারে ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক

২০ ফুট রেললাইনের পাত সরিয়ে দিল দূর্বৃত্তরা

আপডেট সময় ১২:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫