ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

সিনেমা হলে অবৈধ সিগারেট কারখানা

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • ৩৯২ বার পড়া হয়েছে

সিনেমা হলে অবৈধ সিগারেট কারখানা

সিএনএম প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদর থেকে কর ফাঁকির অভিযোগে ৩২ হাজার প্যাকেট নকল সিগারেট ও ৩৭ হাজার নকল লেবেল উদ্ধার করেছে র‌্যাব-১২। এ ঘটনায় ওই কোম্পানির ভ্যাট সহকারী মিঠু মোহন্তসহ ছয় কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

গতকাল সোমবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত শিবগঞ্জ পৌর এলাকার বানাইল মহল্লার সাবেক সাথী সিনেমা হলে এ অভিযান চালানো হয়। অভিযানে এসএম টোবাকোর নকল সিগারেট ও লেবেল জব্দ করা হয়।

র‌্যাব জানায়, এসএম টোবাকোর মালিকের নাম সুরাইয়া সরকার। প্রাথমিকভাবে অভিযানে সেনের গোল্ড সিগারেটের ৩৭ হাজার নকল লেবেল ও ৩২ হাজার প্যাকেট সিগারেট জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। অভিযানে ওই কোম্পানির ভ্যাট সহকারী মিঠু চন্দ্র মোহন্তসহ ৬ কর্মচারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই বন্ধ ওই সিনেমা হলে নকল এই সিগারেট তৈরি হয়ে আসছিল।
এর আগে কয়েক দফা কাস্টমস কর্মকর্তারা অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করেছে। কিন্তু আবার শক্ত খুঁটির জোরে তা চালু হয়।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিনিয়র পুলিশ সুপার) সজল কুমার সরকার বলেন, কর ফাঁকি দিয়ে সিগারেট তৈরি হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও লেবেল জব্দ করা হয়। তদন্ত সাপেক্ষে ওই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

সিনেমা হলে অবৈধ সিগারেট কারখানা

আপডেট সময় ০৫:৪৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১