ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের মশাল প্রজ্জলন

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • ৪৫১ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের মশাল প্রজ্জলন

সিএনএম ২৪ডটকমঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ ২০২০’র মশাল প্রজ্জ্বলন করলেন বিওএ সভাপতি ও সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ এসবিপি(বার),বিএসপি,বিজিএম,বিজিবিএমএস,পিএসসি,জি।

এ সময় উপস্থিত ছিলেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বিওএ উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, বিওএ সদস্য এ কে সরকার ও এম বি সাইফ।
বুধবার বেলা ১১ টায় বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশালটি প্রজ্জ্বলন করে সেনা প্রধান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইলিয়াস হোসেন ও ভলিবল খেলোয়াড় জেসমিন পপির হাতে তুলে দেন। দেশের ২২কৃতি এ্যাথলেট মশালটি বহন করে আজ বিকেলে বিওএ ভবনে পৌছাবেন।
এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সেনা প্রধান। এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের মশাল প্রজ্জলন

আপডেট সময় ১২:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১