ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেরা আমানকে ১৫ জানুয়ারি পর্যন্ত জামিন

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ
বিএনপি নেতা আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকে ১৫ জানুয়ারি পর্যন্ত জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।
মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত সাবেরা আমানকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত জামিন দিয়ে বিষয়টি ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন।
আদালতে সাবেরা আমানের পক্ষে শুনানি করেম ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত তিন বছরের কারাদণ্ডের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর গত ৩ সেপ্টেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সাবেরা আমান। তবে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম জামিন নামঞ্জুর করে সাবেরা আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দসম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। সে মামলায় ওই বছরের ২১ জুন ঢাকার বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছর ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। পরে এই দম্পতি রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট আপিল মঞ্জুর করে তাদের খালাস দেয়। তবে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে আগের দেয়া খালাসের রায় বাতিল করে মামলাটি পুনঃশুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ। সে অনুযায়ী গত ১৪ মে হাইকোর্টে পুনঃশুনানি শেষ হয়। এরপর গত ৩০ মে হাইকোর্ট বিচারিক আদালতের দেয়া কারাদণ্ডের রায় বহাল রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সাবেরা আমানকে ১৫ জানুয়ারি পর্যন্ত জামিন

আপডেট সময় ০২:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩