ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আশ্রয়কেন্দ্রে ছুটছে পানিবন্দি মানুষ

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • ৩৭৫ বার পড়া হয়েছে

পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে সিলেট জেলা পানিতে ভাসছে। ফসলি জমি, বাসাবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ফলে প্লাবিত এলাকার মানুষজন ছুটছেন আশ্রয়কেন্দ্রের দিকে।

মঙ্গলবার (১৭ মে) সুরমা নদীর পানি উপচে নগরীতে প্রবেশ করায় বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। রাস্তাঘাট ডুবে যায়। বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অনেক অফিসে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

Dhaka post

এদিকে আশ্রয়কেন্দ্র খেলার খবরে ভিড় করছে পানিবন্দি মানুষ। পরিবার-পরিজন ও মূল্যবান জিনিসপত্র ও টাকা-পয়সা নিয়ে তারা হাজির হচ্ছেন আশ্রয়কেন্দ্রে।

সিলেট নগরীর ১৫ নং ওয়ার্ডের মিরাবাজার কিশোরীমোহন বালক উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে কথা হয় রহিমা বেগমের সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, এখানে সাময়িকভাবে আশ্রয় নিয়েছি ঠিকই কিন্তু মন পড়ে আছে আমার সেই ছোট্ট ঘরে। যদি ঘরে হাঁটুসমান পানিও থাকত, তাহলে ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে আসতাম না।

Dhaka post

সিলেট সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু ঢাকা পোস্টকে বলেন, আমাদের সিটি কর্পোরেশন থেকে আপাতত এই আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আশ্রয় নেওয়া এসব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সিলেটে আশ্রয়কেন্দ্রে ছুটছে পানিবন্দি মানুষ

আপডেট সময় ১২:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২