ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

রাজশাহীতে সড়কে প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • ৩৮৮ বার পড়া হয়েছে

রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন আব্দুল মান্নান (৪৮)। তিনি নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ঘটনাস্থলে মারা গেছে আরেক শিশুকন্যা। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে ওই শিশুর মাকে। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন শিশুটির বাবা।

নওহাটা ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে আমান কোল্ড স্টোরের সামনে মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংর্ঘষ হয়। এতে একটি মোটরসাইকেলের আরোহী আব্দুল মান্নান ঘটনাস্থলে প্রাণ হারান। আরেকটি মোটরসাইকেলে স্ত্রী ও কন্যাসন্তান নিয়ে আরেক ব্যক্তি ছিলেন। দুর্ঘটনায় তাদের কন্যাশিশু ঘটনাস্থলেই মারা গেছে। তাদের রামেক হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মা মারা গেছেন ও বাবা চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন নগরীর পবা থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

রাজশাহীতে সড়কে প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের

আপডেট সময় ১১:৫৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২