ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেড লাইসেন্স আছে কি না, দোকানে দোকানে খোঁজ নিচ্ছেন মেয়র তাপস

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে

দোকানের ট্রেড লাইসেন্স (বাণিজ্য অনুমতি) আছে কি না, দোকানে দোকানে নিজেই খোঁজ নিচ্ছেন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১১ মে) লালবাগের শহীদ নগর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র (কমিউনিটি সেন্টার) পরিদর্শনে এসে আশপাশের দোকানে তিনি ট্রেড লাইসেন্সের খোঁজ নেন।

পাশের আরেকটি দোকানে ঢুকে বাণিজ্যিক অনুমোদন আছে কি না জানতে চেয়ে পরে তা দেখতে চান মেয়র। দোকানি বলেন, ওটা লেমনেটিং করা হয়নি। জবাবে মেয়র বলেন, ট্রেড লাইসেন্স দোকানে টানিয়ে রাখবেন, যেন দোকানে ঢুকেই দেখা যায়। তাহলে কেউ এসে জিজ্ঞেস করবে না, মেয়রও জিজ্ঞেস করবে না।

এরপর পাশের একটি টেইলার্সে প্রবেশ করে মেয়র ট্রেড লাইসেন্স দেখতে চাওয়ার পর কর্তৃপক্ষ তা বের করে দেখান। এসময় মেয়র বলেন, আপনার এই ট্রেড লাইসেন্স অবশ্যই লেমনেটিং করে দোকানের দেয়ালে টানিয়ে রাখবেন। এতে আপনাদেরও সুবিধা, সিটি করপোরেশনের পক্ষ থেকে যারা পরিদর্শনে আসবেন তারাও প্রথমেই দেখতে পাবেন।

দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আজ মিলব্যারাক সংলগ্ন ধোলাইখাল পাম্প স্টেশন ও জলাধার পরিদর্শন করতে বের হয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ট্রেড লাইসেন্স আছে কি না, দোকানে দোকানে খোঁজ নিচ্ছেন মেয়র তাপস

আপডেট সময় ১২:২৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২