মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ফেঁসে যাচ্ছেন আমির হামজার ছেলে আছাদুজ্জামান

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মে, ২০২২, ৩.২৬ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

তথ্য গোপন করে স্বাধীনতা পুরস্কারের জন্য বাবা আমির হামজার নাম প্রস্তাব করে ফেঁসে যাচ্ছেন ছেলে মো. আছাদুজ্জামান। বর্তমানে খুলনা জেলা পরিষদে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে কর্মরত উপসচিব পদমর্যাদার এ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

তার নামে মামলা করতে খসড়া অভিযোগনামা ও অভিযোগ বিবরণী জরুরি ভিত্তিতে পাঠাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগকে গত ২৭ এপ্রিল চিঠি দিয়েছে জনপ্রশাসনের শৃঙ্খলা-১ অধিশাখা।

চিঠি পাওয়ার পর জনপ্রশাসনের এপিডি অনুবিভাগ আছাদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কিত তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে। এর পরই মামলা হবে।

মামলার পর মামলা তদন্তে কর্মকর্তা নিয়োগ হবে। অসদাচরণের দায়ে তাকে শাস্তি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com