ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে দূরে সরে যাচ্ছে ‘অশনি’

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
  • ২১১ বার পড়া হয়েছে

বাংলাদেশের সীমানা থেকে আরও দূরে সরে যাচ্ছে ঘূর্ণিঝড় অশনি। আবহাওয়া অফিসের বুলেটিন-১১ থেকে বুলেটিন-১২ তে বাংলাদেশ সীমানা থেকে ব্যবধান বাড়িয়েছে অশনি। মঙ্গলবার (১০ মে) সকালের বুলেটিনে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

বুলেটিন-১২ তে আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় অশনি আজ সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। যা দমকা অথবা ঝাড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছানাউল হক মন্ডল ঢাকা পোস্টকে বলেন, সর্বশেষ তথ্যানুযায়ী এটি আগের জায়গা থেকে একটু দূরে অর্থাৎ উত্তরপশ্চিম দিকে চলে গেছে। আপাতত বাংলাদেশে এর প্রভাব পড়ার সম্ভাবনা কম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে দূরে সরে যাচ্ছে ‘অশনি’

আপডেট সময় ১১:০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২