ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরের ছয় দিনের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) খুলছে অফিস-আদালত।

এবার শুক্রবার (২৯ এপ্রিল) থেকে ছুটি ঘোষণা করে সরকার। তাই গত বৃহস্পতিবার শেষ কর্মদিবস অফিস হয়ে শুক্রবার থেকে ছয় দিনের ঈদের ছুটি শুরু হয়।

মঙ্গলবার পালিত হয় ঈদুল ফিতর। বুধবারও ছিল ঈদের ছুটি। যদিও সরকার ঘোষিত ছয় দিনের মধ্যে শুক্র ও শনিবার দুদিনই ছিল সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটি শেষে আজ অফিস পাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা।

তবে যারা ৬ দিনের পর আজ ছুটি নিয়েছেন, তারা আগামী শুক্র-শনিবারসহ মোট ৯ দিন ছুটি কাটাবেন। ঢাকার বাইরে যারা ঈদ করতে গেছেন সরকারি বেসরকারি বেশিভাগ কর্মজীবী ৫ মে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালত পুরোপুরি কার্যক্রম চালু হতে রোববার (৮ মে) লেগে যাবে।

আগেও দেখা গেছে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিস পাড়ার তেমন কর্মব্যস্ততা থাকে না। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একইভাবে ব্যাংক পাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না। তবে এবার ঈদের ছুটিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করতে সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। তাই ঈদের ছুটি শেষ প্রথম কর্মদিবসে সবার উপস্থিতি স্বাভাবিক থাকবে বলে ধারণা করা হচ্ছে।

করোনাভাইরাসের কারণে গত দু’বছর বিধিনিষেধের মধ্যে কেটেছে ঈদ। এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানী ছেড়ে গেছে অর্ধেকের বেশি মানুষ। মোবাইল অপারেটরদের বরাত দিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, এবার ঈদুল ফিতর উদযাপন করতে গত বৃহস্পতিবার থেকে প্রায় এক কোটি মানুষ ঢাকা ছেড়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

আপডেট সময় ১০:৫৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২