মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

নিউইয়র্কে গেলেন আইসিটি প্রতিমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ৪ মে, ২০২২, ২.০৬ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঙ্গলবার রাতে সরকারি সফরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

আইসিটি বিভাগ জানিয়েছে, পলক ৪-১৪ মে পর্যন্ত  সফরকালে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠেয় গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে যোগদান , জাতিসংঘের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ইউএনডিপির  ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিউইয়র্কে আইসিটি খাতের বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করবেন।(

এছাড়াও আইসিটি খাতে নলেজ শেয়ারিংয়ের বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের  এমপায়ার ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা স্মারক সই, সানফ্রান্সিস্কোতে  বিশ্বখ্যাত সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফটের অফিস পরিদর্শন, সিলিকন ভ্যালিতে অবস্থিত বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি ও সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান ওরাকলের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করাসহ বেশকিছু কর্মসূচিতে যোগদানের কথা রয়েছে তার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আইসিটি প্রতিমন্ত্রীকে বিদায় জানান।

১৯৭১ সালে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশের স্মৃতিচারণ এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ সহযোগিতায় নিউইর্য়কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টটি অনুষ্ঠিত হবে।

কনসার্টে গান গাইবেন বিশ্বখ্যাত ব্যান্ড দল স্করপিয়ন্স। এটি জার্মানির হানোফার শহর থেকে আসা একটি হেভি মেটাল ও রক ব্যান্ড। কনসার্টে স্করপিয়নসের সঙ্গে  বাংলাদেশের চিরকুট সংগীত পরিবেশনা করবে। এ আয়োজনে রয়েছে ইউএনডিপি। কনসার্ট থেকে সংগৃহীত অর্থ ইউএনডিপির মাধ্যমে উন্নয়নশীল দেশের শিশুদের সাইবার সিকিউরিটি সম্পর্কিত সচেতনতার জন্য ব্যয় করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com