ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

বার্তায় বাংলাদেশিদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। বার্তায় বলেছেন, আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক।

ঈদ শুভেচ্ছা বার্তায় পিটার হাস বলেন, গত এক মাস ধরে বাংলাদেশে অত্যন্ত চমৎকার অভিজ্ঞতা হয়েছে আমার। এ সময়ের মধ্যে আমি অন্তত ১০টি ইফতারে যোগ দিয়েছি। আর এগুলোর অসাধারণ বিষয় হলো আমি বাংলাদেশের সমাজের বিভিন্ন দিকের সঙ্গে পরিচিত হয়েছি।

তিনি বলেন, একই সঙ্গে এদেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজ ও যুব সমাজের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তাছাড়া এসব মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ এবং আপনাদের কাছ থেকে রমজানের গুরুত্ব শোনা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা।

ঈদের শুভেচ্ছায় রাষ্ট্রদূত আরও বলেন, ত্যাগ ও আত্ম নিবেদনের পরিপ্রেক্ষিতে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন ও সেই সঙ্গে ভাগ্যবিড়ম্বিতদের সঙ্গে আনন্দ ভাগাভাগির অনুভূতিগুলো আমার জন্য সত্যিই অসাধারণ অভিজ্ঞতা। কিন্তু এ ধরনের প্রত্যেকটি অনুষ্ঠানে রমজানের গুরুত্ব বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের ধর্মীয় বৈচিত্রের গুরুত্বের কথা বিশেষভাবে উঠে এসেছে।
সেই সঙ্গে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীলতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। আর তাই আমি এ বিষয়টিকে আমাদের এগিয়ে যাওয়ার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করি।

আমেরিকান দূতাবাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

আপডেট সময় ১২:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২