মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মে, ২০২২, ৭.৪১ এএম
  • ৩১১ বার পড়া হয়েছে

দেশের করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক  হয়ে এসেছে বলা যায়। আর তাই দুই বছর পর পাশাপাশি দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এবার স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিধিনিষেধ ছাড়াই অনুষ্ঠিত হবে ঈদের নামাজ। 

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

রোববার জাতীয় ঈদগাহের নিরাপত্তার সার্বিক দিক পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে ডিএমপি।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ঈদ জামাতে আসা মুসল্লিরা শুধু জায়নামাজ ও ছাতা সঙ্গে নিয়ে আসতে পারবেন। মুসল্লিদের আর্চওয়ে গেট দিয়ে ঈদগাহে প্রবেশ করতে হবে। কারো সঙ্গে ব্যাগ থাকলে তল্লাশি করা হবে। এ কারণে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগে ঈদগাহে আসার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের খতিব শাইখ মুহাম্মাদ মোস্তফা সালাফি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদুল ফিতরের নামাজের জামাত সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। তবে মাঠে কোনো কারণে জামাত আয়োজন করা সম্ভব না হলে বুয়েটের নির্ধারিত তিনটি মসজিদে ঈদ জামাত আয়োজন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com