ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের ফাঁদে পড়ে ধর্ষণের শিকার তরুণী

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • ৪৯৩ বার পড়া হয়েছে

প্রেমিকের ফাঁদে পড়ে ধর্ষণের শিকার তরুণী

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে এক প্রেমিকের ফাঁদে পড়ে ধর্ষণের শিকার হয়েছেন ১৮ বছরের এক তরুণী।

স্থানীয়রা অভিযুক্ত রাহিন উদ্দিনকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মধ্য কৌলা গ্রামের সফর উদ্দিনের ছেলে রাহিন উদ্দিনের সঙ্গে একই এলাকার ১৮ বছরের এক তরুণীর প্রায় চার বছর থেকে প্রেমের সম্পর্ক ছিলো। এরমধ্যে ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যায়। বিয়ের পরও উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক চলতে থাকে। এক পর্যায়ে প্রেমিক রাহিন উদ্দিনের কথায় স্বামীকে ডিভোর্স দিয়ে ওই তরুণী বাড়ি ফিরে আসেন। গতকাল শনিবার আনুমানিক দুপুর ১২টায় প্রেমিকার ঘরে কেউ না থাকায় রাহিন উদ্দিন তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ সময় স্থানীয়রা রাহিনকে আটক করে কুলাউড়া থানা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থল থেকে প্রেমিকাসহ অভিযুক্ত রাহিন উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে।
রবিবার (০৭ মার্চ) ওই তরুণী রাহিনের নামে ধর্ষণ মামলা দায়ের করেছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, এ ঘটনায় ভূক্তভোগী নারী বাদী হয়ে রবিবার সকালে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাহিন উদ্দিনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

প্রেমিকের ফাঁদে পড়ে ধর্ষণের শিকার তরুণী

আপডেট সময় ১২:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১