ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

আবদুল জলিলের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:২৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
  • ৪৫১ বার পড়া হয়েছে

এস.ইসলামঃ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল জলিলের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের ৬ মার্চ বরেণ্য এই রাজনীতিবিদ মৃত্যুবরণ করেন।
১৯৪১ সালের ২১ জানুয়ারি নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জনকারী আবদুল জলিল একাত্তরে ৭ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেন। বিভিন্ন যুব প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনাসহ দেশের উত্তরাঞ্চলের মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দেন তিনি। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালকের দায়িত্বও পালন করেন।
রাজনৈতিক জীবনে ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন আবদুল জলিল। নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন তিনি। ১৯৭২ সালে নওগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং ১৯৮২ সাল থেকে দু`দফায় চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার পর নওগাঁর গভর্নরের দায়িত্ব পালন করেছেন তিনি।
আবদুল জলিল আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্য ছাড়াও ২০০২ সালে জাতীয় কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। চারবারের নির্বাচিত এই সংসদ সদস্য আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ ক্ষমতার মেয়াদের শেষ দিকে এক বছরের বেশি সময় বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে আবদুল জলিল বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলসহ বিভিন্ন সময়ে কারাবরণ করেছেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে গড়ে ওঠা আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং পরে মহাজোট গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

আবদুল জলিলের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট সময় ০৬:২৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১