ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে হেরে রাস্তার ইট তুলে নিচ্ছেন সাবেক চেয়ারম্যান

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
  • ৩৪৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচনে হেরে সলিং করা রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে। তিনি গত ডিসেম্বরে গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত হন। 

উপজেলার শালীহর গ্রামের মরহুম আফতাব উদ্দিন মেম্বারের বাড়ির সামনের রাস্তা থেকে তার লোকজন ইট তুলে নেওয়ার বিষয়ে সাবেক এই চেয়ারম্যান বলেন, সড়কের অনুমোদন না পাওয়ায় ইট তুলে নেওয়া হচ্ছে।

সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, রাস্তার অনুমোদন হয়নি। চেয়েছিলাম এলজিএসসি প্রকল্পের মাধ্যমে করব। সেটা করতে পারি নাই। তাই যার কাছ থেকে ইট এনেছিলাম, তাকে বলেছি- ইট তুলে নিয়ে যেতে।

ওই গ্রামের ইট বিক্রেতা রজব আলীর ছেলে আব্দুস সালাম বলেন, চেয়ারম্যানকে ইট দিয়েছিলাম, তিনি এখন টাকাও দিতে পারছেন না, ইটও দিচ্ছেন না। তাই ইট তুলে নিতে বলেছেন।

গৌরীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। রাস্তাটি সংরক্ষণের জন্য বর্তমান চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে যারা ইট তুলে নিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে হেরে রাস্তার ইট তুলে নিচ্ছেন সাবেক চেয়ারম্যান

আপডেট সময় ১০:৩১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২