সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বাংলাদেশের অর্থনীতির ভীত অনেক গভীর : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ৩.০৭ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতির ভীত অনেক গভীর। বাংলাদেশের রিজার্ভ ৫২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ রিজার্ভ দিয়ে এক বছরের পণ্য কেনার সামর্থ আছে। 

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান।

বিদ্যুৎখাতে যে ভর্তুকি দেওয়া হচ্ছে সেটি কোনো সংকটে ফেলছে কী না- জানতে চাইলে মন্ত্রী বলেন, বিদ্যুৎখাতে তো প্রচুর ভর্তুকি দেওয়া হয়। ভর্তুকি না দিলে তো বিদ্যুতের দাম অনেক বাড়বে। সেটি তো সাধারণ মানুষের জন্য অসুবিধা হবে। সেটি বিবেচনায় রেখে বিদ্যুৎখাতে ভর্তুকি দেওয়া হচ্ছে।

র‍্যাব কর্মকর্তাদের বিষয়ে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা দেওয়ার এক সপ্তাহ পরেই যুক্তরাষ্ট্র কিন্তু সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে র‍্যাবের ভূমিকার প্রশংসা করে। সুতরাং এটি নিয়ে উভয় দেশ কাজ করছে এবং এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com